রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. তৈমোর হোসেন খান। চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তৈমোর হোসেন খানকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বে যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না। একই সঙ্গে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কও পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত শর্ত মেনে দায়িত্ব পালন করতে হবে এবং নিয়োগটি রাষ্ট্রপতির মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টির ওপর নির্ভরশীল থাকবে।
মতামত দিন