বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। নির্বাচনে তিনি ১২৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।
শনিবার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন।
তিনি জানান, ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। ভোট দেননি ৫ জন।
তাবিথ আউয়াল এর আগে ২০১২ ও ২০১৬ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন । ২০২০ সালে সহ-সভাপতি পদে টাই হয়েছিল। পুনরায় নির্বাচনে তাবিথ ৪ ভোটে হারেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে