Views Bangladesh Logo

এবার সিরিয়ার বিমানবন্দরে হামলা চালাল ইসরায়েল

 VB  Desk

ভিবি ডেস্ক

এবার সিরিয়ার দুটি প্রধান বিমানবন্দরে হামলা চালাল ইসরায়েলি। বৃহস্পতিবার চালানো এ হামলার কারণে আলেপ্পো এবং রাজধানী দামেস্কের বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা বন্ধ হয়ে গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানায়, সপ্তাহের শেষে ইসরায়েলে হামাসের হামলার পর দেশটিতে প্রথম এই ধরনের ভয়ঙ্কর হামলা।

একটি অজ্ঞাত সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমটি বলেছে, “একযোগে” চালানো হামলায় দুটি বিমানবন্দরের ল্যান্ডিং স্ট্রিপগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পরিষেবার বাইরে রাখা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার উদ্ধৃত দিয়ে সামরিক সূত্র জানায়, গাজায় হামাসের সাথে সংঘাত থেকে "মনযোগ সরানোর" জন্য ইসরায়েলের এই হামলাকে "মরিয়া প্রচেষ্টা" হিসেবে দেখছেন তারা।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সিরিয়ায় এক দশকেরও বেশি সময় যুদ্ধ চলাকালে ইসরাইল তার উত্তর প্রতিবেশীতে শতাধিক বিমান হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে ইরান-সমর্থিত বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

সিরিয়ায় হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে থাকে ইসরায়েল। তবে এটি বারবার প্রমাণ হয় যে তারা তার চিরশত্রু ইরানকে অর্থাৎ যারা আসাদ সরকারকে সমর্থন করে সেখানে তাদের পদচিহ্ন প্রসারিত করতে দেবে না।

যদিও গত শনিবার ইসরায়েলের উপর হামাসের হামলার ঘটনায় ইরান জড়িত ছিল না, তা জোর দিয়ে বলেছিল দেশটি। সূত্র: এসডিটিভি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ