Views Bangladesh Logo

সিলেট টেস্ট: প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৩১০-৯

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আজ শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান তুলেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। জাকিরের (১২) বিদায়ে ভাঙে এই জুটি। দ্বিতীয় উইকেটে ৫৩ রান যোগ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসান শান্ত ও জয়। ৩৫ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন শান্ত। চারে নামা মুমিনুল হকও করেন ৩৭ রান। মুশফিকের ব্যাট থেকে আসে মাত্র ১২ রান।

এছাড়া অভিষিক্ত শাহাদাত হোসেন দীপু ২৪, মেহেদী হাসান মিরাজ ২০ ও নুরুল হাসান সোহান ২৯ রান করেন। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মাহমুদুল হাসান জয়। ১৪ রানের জন্য শতকবঞ্চিত হন তিনি। ১৬৬ বলে ৮৬ রানের ইনিংস খেলে ইশ সোদির শিকারে পরিণত হন এই ডানহাতি। শরিফুল ইসলাম ১৩ ও তাইজুল ইসলাম ৮ রানে অপরাজিত আছেন।

কিউইদের পক্ষে গ্লেন ফিলিপস ৫৩ রানে ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া কাইল জেমিসন ও এজাজ প্যাটেলের নিয়েছেন ২টি করে উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ