Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯ জনে।

শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। অধিদপ্তর আরও জানায়, মারা যাওয়া শিশুরা হলো- কামরুল, কৃষ্ণা ও নিহাদ; তাদের তিনজনের বয়স ১০ মাসের নিচে।

এদিকে বর্তমানে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে ৬৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৮ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ