Views Bangladesh Logo

বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কান্তি সরকার বলেন, সেখানে পরীক্ষা ৮-১০ দিন পিছিয়ে দেয়া হবে।

এ বছর সিলেট বিভাগ থেকে প্রায় এক লাখ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

রুটিন অনুযায়ী, আগামী ৩০ জুন সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী।

এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছিলেন, সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিলে সেখানে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ