Views Bangladesh Logo

সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের মোবাইল নম্বর হ্যাক করার ঘটনা ঘটেছে। ওই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (শনিবার) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের ০১৭৩০৩৩১০২২ নম্বর হ্যাক হয়। বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এটি পুনরুদ্ধারের কাজ চলছে।

এডিএম পিংকি সাহা জানান, ওই নম্বর থেকে যেকোনো ধরনের আর্থিক দাবি বা প্রলোভনমূলক বার্তা পেলে তা এড়িয়ে চলার জন্য এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

সিলেটে কর্মরত একজন সাংবাদিকের কাছে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের নম্বর থে‌কে পাঠানো বার্তায় ১৫ হাজার টাকা জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয় এবং একটি বিকাশ নম্বর (০১৩৫১২২৪৯৫৫) উল্লেখ করা হয়।

এডিএম জানিয়েছে, এটি একটি প্রতারণামূলক চক্রের কাজ হতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ