Views Bangladesh Logo

বাংলাদেশে বৈদেশিক সহায়তা কমিয়েছে সুইজারল্যান্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়ায় ধাপে ধাপে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার।

গত বছরের ডিসেম্বরে বৈদেশিক সাহায্য তহবিল কমিয়ে দেয়ার এই সিদ্ধান্ত পার্লামেন্টে অনুমোদিত হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বিষয়টি জানানো হয়।

সুইসইনফোর প্রতিবেদন বলছে, সুইস সংসদ ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন মার্কিন ডলার) এবং ২০২৬-২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কমিয়েছে।

এর প্রেক্ষিতে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ দেশটি দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করে দেবে। তবে, মানবিক সাহায্য, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ অপরিবর্তিত থাকবে।

সুইস সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশি ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোর জন্য অতিরিক্ত বাজেটও কমানো হবে।

বাজেট কর্তনের প্রভাবে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ