Views Bangladesh Logo

কুলুসেভস্কিকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা সুইডেনের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইডেন। মঙ্গলবার (১২ মে) ঘোষিত এই দলে বড় চমক টটেনহ্যাম হটস্পারের তারকা ফরোয়ার্ড ডেজান কুলুসেভস্কির অনুপস্থিতি। দীর্ঘদিনের হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় শেষ পর্যন্ত তাকে দলের বাইরে রেখেই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে সুইডিশরা। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড গত এক বছর ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন।

তাকে ঘিরে ভক্তদের মনে ক্ষীণ আশা থাকলেও সুইডেন কোচ গ্রাহাম পটার শেষ পর্যন্ত কোনো ঝুঁকি নেননি। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে পটার তার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। গত এক বছরে সে কোথায় ছিল, কী করেছে এবং পুনর্বাসনের কোন পর্যায়ে আছে—সব কিছু বিবেচনায় নিতে হয়েছে। প্রথম ম্যাচের এখনও সাড়ে চার সপ্তাহ বাকি, কিন্তু তার বর্তমান অবস্থার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কুলুসেভস্কি বাদ পড়লেও ইনজুরি আক্রান্ত আরেক ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাককে দলে রেখেছেন কোচ। গত মৌসুমে চোটের কারণে ভুগেছিলেন ইসাক, তবে পটার আশা করছেন বিশ্বকাপ শুরুর আগেই এই ফরোয়ার্ড শতভাগ ফিটনেস ফিরে পাবেন।

বিশ্বকাপ বাছাইপর্বে সুইডেনের পারফরম্যান্স আশানুরূপ ছিল না; নিজেদের গ্রুপে মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে থেকে তারা শেষ করেছিল। তবে উয়েফা নেশনস লিগ ‘সি’ গ্রুপে সাফল্যের সুবাদে প্লে-অফে খেলার সুযোগ পায় দলটি। সেখানে ইউক্রেন ও পোল্যান্ডকে পরাজিত করে নাটকীয়ভাবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ