৩-৪ দিনের মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব
আগামী ৩-৪ দিনের মধ্যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নতুন সরকারের শপথ গ্রহণ প্রসঙ্গে শেখ আব্দুর রশিদ বলেন, ‘সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ মোট ১ হাজার দেশি-বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।’
তিনি আরও জানান, নতুন সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলনেতা নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন।
এ ছাড়াও নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুত আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে