Views Bangladesh Logo

মুম্বাইয়ে আটক স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমদ

ভারতের নিট-ইউজি পরীক্ষা নিয়ে বিক্ষোভের মধ্যে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমদকে মুম্বাইয়ে পুলিশ আটক করেছে।

সোমবার মুম্বাইয়ের দাদার এলাকার চৈত্যভূমিতে নিট পরীক্ষা বাতিল ও প্রশ্নফাঁসের অভিযোগের বিচার দাবিতে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেন ফাহাদ আহমদ। সেখান থেকেই তাকে আটক করে মুম্বাই পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরা ভাস্কর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ফাহাদকে নিয়ে যাচ্ছে। ভিডিওতে ফাহাদকে বলতে শোনা যায়, ‘আমাকে কেন আটক করা হচ্ছে? আমার অপরাধ কী?’

পরে পুলিশের গাড়ি থেকে একটি ভিডিও বার্তাও দেন তিনি। সেই ভিডিও শেয়ার করে স্বরা ভাস্কর অভিযোগ করেন, তার স্বামীসহ কয়েকজন বিক্ষোভকারীকে মাহিম থানায় নিয়ে যাওয়া হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আচরণেরও সমালোচনা করেন তিনি।

স্বরা ভাস্কর আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কয়েকজন শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি করা হলেও, কতজন আহত বা আটক হয়েছেন— সে বিষয়ে মুম্বাই পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ