Views Bangladesh Logo

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শিবু রায় আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শিবু রায় মারা গেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিবু রায় ঢাকা বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী ও সুরকার হিসেবে কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পীর মৃত্যুতে সহকর্মী, সংস্কৃতিকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ