Views Bangladesh Logo

বিছানাকান্দিতে গোসলে নেমে নিখোঁজ শাবি শিক্ষার্থী

সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত বনিক।

শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিছানাকান্দি টুরিস্ট পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন এলাকা। সেখানে তিনজন গোসল করতে নামেন। তাদের মধ্যে দুইজন নিরাপদে উঠে এলেও শান্ত বনিক নিখোঁজ হন। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, রাত সাড়ে ৭টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। রাস্তার অবস্থা খারাপ থাকায় পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ