শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব গ্রেপ্তার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে আটকের পর সিলেটের কোতোয়ালি থানায় সোপর্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার দুকুন্দিচর গ্রামের বাড়ি থেকে সজিবকে আটক করেন র্যাব-৯ ও র্যাব-১১ সদস্যরা। সজিব ওই গ্রামের রবি উল্লাহ’র ছেলে।
র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জানান, সজিব সিলেটের কোতোয়ালি থানার একটি নাশকতা মামলার আসামি। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটির অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে