Views Bangladesh Logo

ফের জামিন পেলেন বরখাস্ত সহকারী কমিশনার উর্মি

 VB  Desk

ভিবি ডেস্ক

মানহানির মামলায় ফের জামিন পেয়েছেন বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। মামলাটির অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন পিছিয়ে ৪ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে মামলাটির চার্জ শুনানির দিন ধার্য ছিল।

আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান উর্মি। একই সঙ্গে চার্জ শুনানি স্থগিত চেয়ে আবেদন জানান তার আইনজীবী।

শুনানি শেষে দুটি আবেদনই মঞ্জুর করেন আদালত।

গত বছরের ৮ অক্টোবর আবু সাঈদসহ জুলাই আন্দোলনে নিহত অন্যদের সম্পর্কে ‘বিরূপ মন্তব্যের’ অভিযোগে তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আদালতে মানহানির মামলাটি করেন গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য ও মিডিয়া সমন্বয়কারী আবু হানিফ। বাদীর জবানবন্দি রেকর্ড ও পর্যালোচনার পর তাকে ২৮ নভেম্বর হাজির হতে সমন জারি করেন আদালত। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান উর্মি।

মামলায় অভিযোগ করা হয়েছে, ৫ অক্টোবরের ফেসবুক পোস্টে আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিরূপ মন্তব্য করেন উর্মি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ