হেভিওয়েট প্রার্থীদের বিস্ময়কর পরাজয়
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো নির্বাচন বর্জন এবং স্বল্প ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন। তবে এ নির্বাচনে আওয়ামী লীগ ও অন্য দলের মনোনীত এবং স্বতন্ত্র বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তাদের সংসদীয় আসনে জয়ী হতে পারেননি।
তাদের মধ্যে অন্যতম হলেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে