Views Bangladesh Logo

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। এর মাধ্যমে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নিবন্ধিত জেলে ও বাওয়ালিরা বন বিভাগ থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে মাছ ও কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।

একই দিন থেকে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্যও সুন্দরবনের সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় কর্মহীন থাকার পর বন পুনরায় খুলে দেওয়ার খবরে বননির্ভর জনগোষ্ঠীর মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও নতুন করে ঘুরে দাঁড়ানোর আশাবাদ।

এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন আবার সবার জন্য উন্মুক্ত করা হবে। নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে নজরদারি চালিয়েছে।

একই তথ্যের সত্যতা নিশ্চিত করে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পুনরায় উন্মুক্ত হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর প্রজনন ও মৎস্যসম্পদ সুরক্ষার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য বনে সব ধরনের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল বন বিভাগ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ