Views Bangladesh Logo

৩ মাস বন্ধের পর রবিবার থেকে খুল দেয়া হচ্ছে সুন্দরবন

 VB  Desk

ভিবি ডেস্ক

তিন মাস বন্ধ থাকার পর আবারও রবিবার থেকে খুলে দেয়া হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। অনুমতি নিয়ে আগামীকাল থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটক, জেলে ও মৌয়ালরা।

খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানান, সুন্দরবনের গাছপালা বৃদ্ধি ও সুন্দরবনের অভ্যন্তরে প্রবাহিত নদী ও খালের মাছের বিস্তার ঘটানোর জন্য প্রতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকে। পর্যটক এবং সুন্দরবনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ সুন্দরবনে প্রবেশ করতে পারে না।

এদিকে আগামীকাল থেকে সুন্দরবন খুলে দেয়ার কারণে প্রস্তুতি শুরু করেছেন ট্যুর অপারেটর ও জেলেরা।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম বলেন, ‘টুরিস্টদের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বুকিং পেলে রবিবার থেকে টুরিস্টদের নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবো।’

সুন্দরবন সংলগ্ন শরণখোলা এলাকার বনজীবী বাদল হাওলাদার বলেন, ‘আমাদের এলাকার বহু মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষেধ থাকার পর রবিবার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এরইমধ্যে স্থানীয় জেলেরা বন কর্তৃপক্ষের কাছ থেকে পাশ নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। রবিবার ভোররাতেই আমরা সুন্দরবনের উদ্দেশে রওনা হবো।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ