Views Bangladesh Logo

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের ডিসি প্রত্যাহার

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার ডেপুটি কমিশনার (ডিসি) প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে সুনামগঞ্জের ডিসি মো. ইলিয়াস মিয়া ও কিশোরগঞ্জের ডিসি আসলাম মোল্লাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক মো. মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের ডিসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ