Views Bangladesh Logo

ইন্টারনেটের খরচ ১০ শতাংশ কমালো সামিট কমিউনিকেশন্স

 VB  Desk

ভিবি ডেস্ক

বার বিভিন্ন স্তরে ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা দিল সামিট কমিউনিকেশন্স। ইন্টারনেটের দামে ১০ শতাংশ এবং এনটিটিএনের দামে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় দিয়েছে আইএসপি প্রতিষ্ঠানটি।

প্রতিযোগিতামূলক মূল্যের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে সর্বোত্তম মানের সেবা দিয়ে সুনাম কুড়িয়েছে সামিট। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সার্ভিস পয়েন্টগুলোর অধিকাংশ স্থানে ৯৯.৯৫ শতাংশেরও বেশি সময়সেবা নিশ্চিত করা হয়েছে।

সামিট কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা কমিটি বিবৃতিতে বলেছে, ‘আমরা প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ইন্টারনেট পৌঁছে দেয়ার দূরদর্শী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই’।

‘সামিট কমিউনিকেশন্স সব সময়ই দেশের আইসিটি খাতের উন্নয়নে সরকারি উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করে এসেছে। ইন্টারনেটের গুণগতমান বাড়াতে সরকার ঘোষিত প্রতিটি উদ্যোগেও আমরা সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত’- বলেছে সামিট।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আইএসপি ইন্ডাস্ট্রির ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই’। এই সরকারি উদ্যোগকে সমর্থন এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী দামে সরবরাহে সহায়তা করতেই তাদের নতুন ছাড় প্রস্তাবনা বলেও জানায় সামিট কমিউনিকেশন্স।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ