Views Bangladesh Logo

হঠাৎ বৃষ্টি, নগরবাসীর স্বস্তি

 VB  Desk

ভিবি ডেস্ক

ফাল্গুন মাসের শেষের দিকে রাজধানী ঢাকায় দেখা গেছে আবহাওয়ার পরিবর্তন।

সোমবার (২ মার্চ) সকাল থেকেই আকাশে ছিল মেঘের আনাগোনা। সূর্যের দেখা তেমন মিলছিল না। দুপুরের পর বিকেল ঘেঁষে বৃষ্টি শুরু হয়। বিকেল সাড়ে ৩টার পরপরই ঝুপ করে বৃষ্টি নামে, সঙ্গে ছিল ঝড়ো হাওয়াও। শুষ্ক ধুলোর মধ্যে রাজধানী ঢাকায় এসেছে স্বস্তির পরশ। বৃষ্টির এই আগমন প্রকৃতিতে প্রাণ সঞ্চার করেছে।


আবহাওয়ার পূর্বাভাস বলেছিল, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল (মঙ্গলবার)ও দেশের চার বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ