Views Bangladesh Logo

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

প্রধানমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর ।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর  নুরুল হক নুর বলেন, ঈদের ছুটির পর আজ প্রথম অফিসে বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব এবং পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। মিটিংয়ে কর্মপরিকল্পনা নিয়ে ফলোআপ আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর আগ্রহ এবং নির্দেশনায় যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি ইত্যাদি দেশে যাবে, বিশেষ করে শিক্ষার্থীরা, তাদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়া হবে। মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংকই এই ঋণ প্রদানের জন্য ডেডিকেটেড করা হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে আমাদের অনেক শ্রমিক রয়েছেন। বৈঠকে এই সংকট এবং এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ধ্বংস হওয়া ইনফ্রাস্ট্রাকচার পুনর্নির্মাণের কাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আশা করা যায়, এতে দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না; বরং চাহিদা আরও বাড়তে পারে। প্রধানমন্ত্রী থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন। ভাষা জানা না থাকলে মানুষ কম বেতনের চাকরি করে, ভাষা জানলে তারা ভালো বেতনের চাকরি পেতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ