Views Bangladesh Logo

টানা ১৬-২৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহ থেকে এই ছুটি কার্যকর হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২২ (শুক্রবার) ও ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ২৪ মে থেকে শিক্ষার্থীদের লম্বা ছুটি শুরু হবে। এই ছুটির আগে শেষবারের মতো শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেবেন ২১ মে, বৃহস্পতিবার।

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ৭ জুন রবিবার থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে। এর ফলে সাধারণ ধারার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের একটি দীর্ঘ অবকাশ পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই ছুটির মেয়াদ আরও দীর্ঘ করা হয়েছে। দাখিল থেকে কামিল পর্যন্ত সকল স্তরের মাদ্রাসায় ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসার একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ সর্বমোট ২৩ দিনের টানা ছুটি উপভোগ করার সুযোগ পাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ