Views Bangladesh Logo

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম

চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণে সরকারের কাছে সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থীদের প্রতিনিধি শরিফুল হাসান শুভ। তিনি বলেন, 'সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ সেশনজট এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করতে পারেননি। ফলে তারা সরকারি চাকরিতে আবেদন করতে পারছেন না, যা বৈষম্যমূলক।'

শুভ আরও বলেন, 'অন্তর্বর্তীভাবে চাকরিতে আবেদনের বয়সসীমা অস্থায়ীভাবে ৩৭–৪০ বছর পর্যন্ত বাড়ানোর দাবি জানাচ্ছি। পাশাপাশি স্থায়ীভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর নির্ধারণেরও দাবি জানাচ্ছি।'

তিনি উল্লেখ করেন, গত প্রায় ১৪ বছর ধরে এই দাবিতে আন্দোলন চললেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারীর সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে বয়সসীমা ৩৫ করার বিষয়ে সম্মতি পাওয়া গেছে। তবে বাস্তবায়নে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ