Views Bangladesh Logo

চট্টগ্রামে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে নগরের ২ নম্বর গেট মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ‘এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল অযৌক্তিক ও অমানবিক। তাদের দাবি, শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় না নিয়েই শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এর দায় শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না।

এর আগে মঙ্গলবারও একই দাবিতে নগরের ২ নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে কাঁধে করে নিয়ে যান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ