শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে রাজধানীর ধানমন্ডি এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ আরও পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অন্যদিকে রাজধানীর মিরপুর ও মগবাজার এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছেন। মিছিলটি নিয়ে বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, গভীর রাত ৩টার দিকে পরীক্ষার সময়সূচি স্থগিত করার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ কারণেই তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করছেন। যদি ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করেন তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্ররা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে