Views Bangladesh Logo

সচিবালয় গেটে পুলিশ ও শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স এর উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে ‘প্রাইম এশিয়া ইউনিভার্সিটি’র শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সেখানে তারা ৩০ মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে চলে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এরপর শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে সচিবালয়ের ভেতরে যান চার সদস্যদের একটি প্রতিনিধিদল। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাতের কথা ছিল।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাহিরে অপেক্ষারত শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ছাড়া দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ