Views Bangladesh Logo

মাদ্রাসার টয়লেটে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার একটি মাদ্রাসার টয়লেট থেকে হাফেজ মোহাম্মদ তৌফিক সিয়াম (১৭) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিয়াম সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন সরদারের ছেলে।

রোববার (২০ জুলাই) ঢাকার দারুস সালাম এলাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুল ইসলাম।

পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের বাবা সালাউদ্দিন সরদার বলেন, 'আমার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। সে ধর্মভীরু, শৃঙ্খলাপরায়ণ ও পড়াশোনায় মেধাবী ছিল। জাতীয় হিফজ প্রতিযোগিতায় বহুবার পুরস্কৃত হয়েছে। এটা স্পষ্ট হত্যাকাণ্ড।'

এএসআই আজিজুল ইসলাম জানান, নিহতের শরীরে দুটি স্থানে বেতের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।

এদিকে তৌফিকের মৃত্যুতে তার গ্রামের বাড়ি সাতক্ষীরার গাবুরা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ