সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর অনুরোধ ছাত্র সমাজের
সরকারি চাকরিতে আবেদন ফি কমাতে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে এ বিষয়ে একটি বার্তা পাঠান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
চাকরিতে আবেদন ফি কমানোর পাশাপাশি বার্তায়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার করে চাকরির শূণ্য পদগুলোতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে