Views Bangladesh Logo

নবনিযুক্ত শিক্ষকদের শপথবাক্য পাঠ করালেন শাবিপ্রবি ছাত্ররা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেনকে শপথবাক্য পাঠ করালেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়টির কনফারেন্স রুমে এ শপথবাক্য পাঠ করান তারা। শপথবাক্যে জুলাই-আগস্ট বিপ্লবের আদর্শ ধারণ করে শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান গড়ার শপথ নেন নবনিযুক্ত দুই প্রশাসক।

তবে এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সম্মেলনকক্ষে দাঁড়িয়ে নতুন সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথবাক্য পাঠ করাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার। শিক্ষার্থীদের সঙ্গে তাদের ওই শপথবাক্য পড়তে শোনা যাচ্ছিল।

এর আগে ১৮ সেপ্টেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ