Views Bangladesh Logo

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি

চলমান ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক শিক্ষার্থীকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দক্ষিণ সুরমা উপজেলার কুচাই পশ্চিমবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ইব্রাহিম আলী হামিদ (১৫) কুচাই পশ্চিমবাগ এলাকার আক্তার মিয়ার ছেলে। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত কিশোরকে নগরীর সুবহানীঘাটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে ওসি শামসুল হাবিব জানান, হামিদ ও তার বন্ধুরা মিলে সোমবার দুপুরে বাড়ির পাশে একটি গাছে ব্রাজিলের একটি দীর্ঘ পতাকা টানাচ্ছিলেন। এ সময় হামিদ পার্শ্ববর্তী বিদ্যুতের খুঁটিতে ওঠার পর অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ