Views Bangladesh Logo

দুপুরের আগেই ঝড়ের সম্ভাবনা ৮ অঞ্চলে, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের আটটি অঞ্চলে আজ দুপুরের আগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় অবস্থায় রয়েছে এবং অন্য এলাকাগুলোতেও এটি মোটামুটি সক্রিয়। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ