Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, কাল আরও কঠোর কর্মসূচি

ট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের আন্দোলন তীব্র হচ্ছে।

সোমবারও কর্মবিরতি চলার সঙ্গে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা।

শ্রমিকদের দাবি, তিন দিন ধরে চলা আট ঘণ্টার কর্মসূচির পরও বন্দরের কর্তৃপক্ষ ১৬ জনকে বদলি করেছে এবং চুক্তি বাতিলের সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি। তারা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান এবং পরিচালক (প্রশাসন) ওমর ফারুককে চাকরিচ্যুত করার ও আইনের আওতায় আনার দাবি করেছেন।

এনসিটি নিয়ে আন্দোলনকারী বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছি। অন্যায় বদলি আদেশ প্রত্যাহারের পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।

গতকাল বন্দরের পৃথক দুই আদেশে আরও ১২ কর্মচারীকে বদলি করা হয়। এসব বদলি প্রায় সবই ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে করা হয়েছে। তবে কেউ নতুন কর্মস্থলে যোগ দেননি, বরং আন্দোলনে সক্রিয় আছেন।

বন্দর পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, এগুলো নিয়মিত বদলির অংশ।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’কে এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে দুই দিনের কর্মবিরতি পালন করা হয়েছে। আজ সোমবারও সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ