কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর আইনি ব্যবস্থা: পুলিশ
কাউকে কোনো ধরনের হুমকি প্রদান করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, যা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ।
এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জন্য কোনো ব্যক্তি কোনো ধরনের হুমকির শিকার হলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ বা নিকটবর্তী থানায় জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে