Views Bangladesh Logo

দেশের সাত অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসটি বুধবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত উত্তোলনের নির্দেশ দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ