Views Bangladesh Logo

সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, তাপপ্রবাহ কিছুটা কমতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে, তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির বিস্তার আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী, এমনকি কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশালসহ দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহের কিছু অংশ ধীরে ধীরে প্রশমিত হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ