Views Bangladesh Logo

দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রামসহ দেশের পাঁচ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দেখিয়েছে আবহাওয়া অফিস । এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানান।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে, খুলনা বিভাগের কিছু এলাকা এবং বান্দরবান জেলায় যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা ক্রমশ দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ