Views Bangladesh Logo

দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে দেশের পাঁচটি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

শনিবার (৩০ মে) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস এ তথ্য জানায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৩০ মে) দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমন পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়, বৈরী আবহাওয়া পরিস্থিতিতে সংক্ষিপ্ত সময়ের জন্য তীব্র বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে। এমন অবস্থায় নদীবন্দরে চলাচলকারী নৌযানসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ