ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে শনিবার (২১ মার্চ) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝোড়ো আবহাওয়ার আশঙ্কা থাকা জেলার মধ্যে রয়েছে- পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে হবে। পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এই ঝড়ো হাওয়া অস্থায়ীভাবে বয়ে যেতে পারে।
নদী ও খোলা এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে