Views Bangladesh Logo

১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়াবিদগণ এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের বার্তায় জানানো হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সন্ধ্যার পূর্বাভাস নিয়ে দেওয়া অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ধারণা করা হচ্ছে, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর সক্রিয়তায় সারাদেশে ঝড়-বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে । সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ