Views Bangladesh Logo

৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সাত বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সময়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ