Views Bangladesh Logo

চট্টগ্রাম আদালত ভবন থেকে গায়েব হওয়া মামলার নথি ভাঙারির দোকানে বিক্রি: পুলিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটরের কক্ষের সামনের করিডোর থেকে গায়েব হওয়া মামলাগুলোর নথি ভাঙারির দোকানে কেজিপ্রতি ১৬ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানিয়েছেন, আজ গায়েব হওয়া নয় বস্তা মামলার নথি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত দুই দিনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এক যুবককে আটক করেছে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে নথিগুলো উদ্ধার করা হয়েছে। আটক যুবক আদালত প্রাঙ্গণে চা বিক্রি করতেন। তবে ওই যুবকের নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি চট্টগ্রামের আদালত ভবন থেকে ১,৯১১ মামলার নথি গায়েব হওয়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আদালত এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ