Views Bangladesh Logo

আমরা এখনও সব দলকে সম্পৃক্ত করে নির্বাচনের চেষ্টা করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

আমরা এখনো সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছি। যেমনটি প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে নাটোর সার্কিট হাউসে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন,”আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন করার চেষ্টা করছি। কিন্তু বিএনপি হিংসার রাজনীতি করতে অভ্যস্ত এবং তারা সেটাই করছে।”
শিগগিরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “এ দেশের ভোটাররা রক্তপাত ও সহিংসতা পছন্দ করে না। বিএনপি নির্বাচনে না আসলে তাদের ব্যাপার। বিএনপি রাজপথ অবরোধ করে সহিংসতা করছে, তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।”
এদিকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এবং নবনির্মিত নাটোর পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ