Views Bangladesh Logo

দুর্গাপূজায় আগতদের বাধা দিলে কঠোর ব্যবস্থা: ধর্ম বিষয়ক উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্গাপূজা চলাকালে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় অশান্তিকারীদের সতর্ক করল সরকার। সেই সঙ্গে যারা হিন্দু উৎসবের সময় উপাসনালয়ে আগতদের বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালীমন্দির পরিদর্শনে এসে এমনটাই ইঙ্গিত দেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম  বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।

তিনি বলেন, 'কেউ যদি উপাসনালয়ে আসতে মানুষকে বাধা দেয় বা হয়রানি করে, আমরা তাদের ছাড় দেব না। আমরা তাদেরকে আইনের আওতায় আনবো এবং শান্তি নিশ্চিত করব।”

এ সময় রাজশাহী বিভাগের সনাতন সম্প্রদায়ের সদস্যদেরকে উৎসাহ ও ধর্মীয় উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। সেই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, কাউকে তাঁদের মন্দিরের ক্ষতি করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গাপূজা। আগামী ৯-১৩ অক্টোবর পর্যন্ত চলবে এই পূজা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ