সুনামগঞ্জের ডাইক নির্মাণে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা রিজওয়ানা
সুনামগঞ্জের হাওরে ফসলরক্ষা ডাইক নির্মাণে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তাহিরপুর উপজেলার হাওর এলাকা পরিদর্শন করেন তিনি।
পরে সাংবাদিকদের উপদেষ্টা রিজওয়ানা জানান, ডাইক নির্মাণ কাজের অসঙ্গতি সহ্য করা হবে না। সব কাজ নির্ধারিত সময়ে শুরু ও শেষ করতে হবে।
তিনি বলেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদন করা হবে না। প্রতিটি ডাইক হবে পরিবেশবান্ধব এবং আমরা খুব কাছ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো পর্যবেক্ষণ করবো’।
আকস্মিক বন্যা থেকে ফসলরক্ষায় সময়োপযোগী কাজের গুরুত্বে জোর দেন রিজওয়ানা।
‘আমাদের অবশ্যই খুব সতর্ক থাকতে হবে, যেন আকস্মিক বন্যার আগে আমরা আমাদের ফসল চাষ করতে পারি’- তিনি যোগ করেন।
তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ বছর জেলার ১৩৪টি হাওরে বোরো ফসলরক্ষায় এক হাজচার ৭০০ কিলোমিটার ডাইক নির্মাণের পরিকল্পনা করেছে সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ড।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে