Views Bangladesh Logo

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর গুলশানে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অধিবাসীরা এ দেশেরই ভূমিপুত্র এবং দেশের অবিচ্ছেদ্য অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে আলাদা ফান্ড গঠনের বিষয়টি বিবেচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘পৃথিবী আজ সংঘাত, বিগ্রহ ও হিংসায় ক্রমেই অস্থির হয়ে উঠছে। তাই সবাইকে ঐক্য বজায় রাখতে হবে, যেন কেউ নিজেদের বিচ্ছিন্ন মনে না করে।’

এ সময় তিনি জানান, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় একটি আদিবাসী সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ