Views Bangladesh Logo

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন স্টিফেন রড্রিক্স

বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিক্সকে স্বাগত জানিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বলেন, যৌথ উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

ড. খলিলুর রহমান আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের সামনে যে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, তা মোকাবিলায় ইউএনডিপি এবং জাতিসংঘ ব্যবস্থার ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উষ্ণ অভ্যর্থনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্টিফেন রড্রিক্স বাংলাদেশ সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতি এবং টেকসই উন্নয়নে দেশের নেতৃত্বের প্রশংসা করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ