Views Bangladesh Logo

বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্টিভেন রদ্রিগেজ। তিনি বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।

নতুন দায়িত্বে স্টিভেন রড্রিগেস বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমের নেতৃত্ব দেবেন। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

দায়িত্ব গ্রহণের পর স্টিভেন রদ্রিগেজ বলেন, ইউএনডিপির হয়ে বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয়। তিনি সরকারের সঙ্গে এবং উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় আগের অর্জনগুলোকে আরও এগিয়ে নিয়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জ্যামাইকার নাগরিক স্টিভেন রদ্রিগেজের আন্তর্জাতিক উন্নয়ন ও সরকারি নীতিনির্ধারণে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে আসার আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউএনডিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘে যোগ দেওয়ার আগে স্টিভেন রড্রিগেস জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পদে কাজ করেছেন। সে সময় জনপ্রশাসন ও জাতীয় উন্নয়ন কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ