Views Bangladesh Logo

শান্ত থাকাই সবচেয়ে বড় ক্ষমতা: দীপিকা পাড়ুকোন

মা হওয়ার পর থেকে বিতর্ক যেন দীপিকা পাড়ুকোনের পিছু ছাড়তে চাইছে না। এবার হলিউডের একটি ব্লকবাস্টার প্রজেক্ট ফিরিয়ে দেওয়ার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।

দীপিকাকে হলিউডের জনপ্রিয় ব্ল্যাক কমেডি সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর চতুর্থ সিজনে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই চরিত্রের জন্য কোনো অডিশন দেবেন না।

ক্যারিয়ারের এই পর্যায়ে অডিশন দেওয়ার প্রয়োজন অনুভব করছেন না তিনি, তাই দুই পক্ষের মধ্যে বিষয়টি এগোয়নি। এর আগে তৃতীয় সিজনেও প্রস্তাব ছিল, কিন্তু তখন তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় কাজ করতে পারেননি।

সম্প্রতি বলিউডের ‘কল্কি ২’ এবং ‘স্পিরিট’ ছবিতেও নিজেকে সরিয়ে নিয়েছেন দীপিকা। এসব জল্পনার মাঝেই তিনি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেছেন, যা নেটিজেনরা সমালোচকদের উদ্দেশ্যেই লেখা মনে করছেন।

পোস্টে দীপিকা বলেন, ‘শান্ত থাকাই সবচেয়ে বড় ক্ষমতা। যে কেউ মেজাজ হারাতে পারে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে পারে বা চিৎকার করতে পারে। এতে আলাদা করে কোনো ক্ষমতার প্রয়োজন হয় না। আসল ক্ষমতা তখনই বোঝা যায় যখন চারপাশে বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও আপনি শান্ত থাকেন।’

তিনি আরও বলেন, শান্ত থাকা মানে দুর্বল হয়ে পড়া নয়, বরং এটি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা। যখন পুরো পৃথিবী শব্দের নেশায় মত্ত, তখন চুপ থাকাটাই সবচেয়ে বড় ‘সুপারপাওয়ার’।

দীপিকাকে আগামীতে দেখা যাবে কিং-এ। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে রয়েছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন এবং সুহানা খান।

এছাড়া পরিচালক অ্যাটলির নতুন ছবিতেও তিনি কাজ করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ডিসেম্বরে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ