নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতি: স্টেশন মাস্টার ও চালক সাময়িক বরখাস্ত
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস-এর নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্টেশন মাস্টার ও ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশন-এ ঈদযাত্রা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
প্রতিমন্ত্রী বলেন, এ দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস-এর সময়সূচিতে বিঘ্ন ঘটে। তবে অন্যান্য ট্রেন নির্ধারিত সময়েই চলাচল করেছে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার জন্য দায়ী কে—তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে। এছাড়া সার্বিক ঈদযাত্রা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, যাত্রীরা সামগ্রিকভাবে সন্তোষ প্রকাশ করেছেন। যেসব অনিয়ম বা সমস্যার অভিযোগ রয়েছে, সেগুলো দ্রুত সমাধানে কাজ চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে